বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি এবং আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি এবং আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প


আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প এবং ইউজিসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শুধুমাত্র অনুদান প্রদান নয় বরং স্টার্টআপদের কল্যাণে তাদের প্রচারণা, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আইডিয়া প্রকল্প যা বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য নিয়মিতভাবে প্রযুক্তি বিষয়ক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণ, মেন্টরিং, ক্যাম্পেইন, অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা ও গবেষণাসহ বিভিন্ন ধরণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছে আইডিয়া প্রকল্প। এরই আলোকে, ২৪ নভেম্বর ২০২১ বুধবার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সাথে আইডিয়া প্রকল্প আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে অবস্থিত আইসিটি বিভাগের iDEA প্রকল্পের সভাকক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হয়।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যু্গ্মসচিব মো: আব্দুর রাকিব এবং ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইউজিসি জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, iDEA প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস-সহ ইউজিসি এবং আইডিয়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর