রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

ইবিএলের এজিএম সম্পন্ন, ৩৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
ইবিএলের এজিএম সম্পন্ন, ৩৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বশেষ বছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

রোববার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ, গত ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল, যা আজকের এজিএমে অনুমোদন পেয়েছে।

ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ- এম. গাজিউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মো. সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন এবং আশিক ইমরান; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানী সেক্রেটারী মো. আবদুল্লাহ আল মামুনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যোগ দেন।

সভায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক শেয়ারধারী উপস্থাপিত সকল এজেন্ডা অনুমোদন করেন।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮১১ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮৪ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি। এর মধ্যে ৩০ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ০৬ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে শূণ্য দশমিক ৬১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

গত বছর, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৮ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৭ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।আজ (৩০ মে) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom