বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ইভালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমাকে গুলশান থানায় হস্তান্তর কাল, চলছে জিজ্ঞাসাবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ইভালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমাকে গুলশান থানায় হস্তান্তর কাল, চলছে জিজ্ঞাসাবাদ


ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তারের পর র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার পরিপেক্ষিতে বিকেল চারটা থেকে রাসেলের মোহাম্মাদপুরের বাসায় গ্রেপ্তার অভিযান চালানো হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে এ দম্পতিকে গ্রেপ্তারের পর র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল টার থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের মোহাম্মাদপুরের বাসায় অভিযান চালায় র‌্যাব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর