মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ইসলামী ব্যাংকে কোম্পানি সচিব নিয়োগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় তাদের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমানকে কোম্পানির কোম্পানি সচিব হিসেবে নিযুক্ত করেছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬১০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে .১৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৪.৯৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.৮৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬.৯৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬ টাকা থেকে ৭১.১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪১.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪১.৪ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৪২.৮ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর