সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

এক ডোজ নিয়েই পাওয়া যাচ্ছে টিকার সনদ !

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪২৭ সময় দেখুন
এক ডোজ নিয়েই পাওয়া যাচ্ছে টিকার সনদ !


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: দুই ডোজের পরিবর্তে এক ডোজ টিকা নিয়েই করোনা টিকা নেয়ার সনদ পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ব্যক্তি, জরুরি ভিত্তিতে বিদেশগামী রোগী, প্রবাসী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

টিকার সনদ surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান জাগো নিউজকে বলেন, ‘কেউ যদি এক ডোজ টিকা নিয়ে চলে যেতে চান তাহলে তিনি সার্টিফিকেট ডাউনলোড করে বিদেশে যেতে পারবেন। ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য এটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গেল ডোজ নিয়ে বিদেশ যেতে চাইলে সেই দেশ যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। বাংলাদেশের বিমানবন্দরে কোনো সমস্যা হবে না। কারণ সারা বিশ্বেই এ পদ্ধতি চলছে । একই ধরনের টিকা নিতে হবে। সার্টিফিকেটে উল্লেখিত টিকার বাইরে অন্য কোনো টিকা নিতে পারবেন না।’

শনিবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করেছে।

এত বেশি সংখ্যক নিবন্ধনকারী ওয়েবসাইটে আসায় কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রহমান বলেন, ‘সুরক্ষা অ্যাপসে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ কারিগরিভাবে আমরা খুবই স্ট্রং।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর