মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

এনটিভি অনলাইনের সম্পাদক হলেন ফকরউদ্দীন জুয়েল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
এনটিভি অনলাইনের সম্পাদক হলেন ফকরউদ্দীন জুয়েল


বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন নিউজপোর্টাল ‘এনটিভি অনলাইন’-এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। ১৯ বছরের সাংবাদিকতা জীবনে ফকরউদ্দীন জুয়েল দৈনিক প্রথম আলো’তে প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন। জাতীয় অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ ডিজিটালের সব শাখা-প্রশাখায় এনটিভির ভাল অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।

ফকরউদ্দীন জুয়েল সিঙ্গাপুরে ‘নকিয়া কানেকশন ২০১০’ সম্মেলন, ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়েনিগ সলিউশনের অনুষ্ঠান, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন, ২০১৬ সালে সিঙ্গাপুরে গুগলের ‘থিংক পাবলিশিং/সি’ ইভেন্ট, ২০১৭ সালে সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল, ২০১৯ সালে চীনের সিসিটিভি প্লাস আয়োজিত নবম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরাম সহ দেশের বাইরেও বিভিন্ন সম্মেলনে নিয়মিত যোগ দেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট www.ntvbd.com-কে নিবন্ধন দেয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর