মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

এসকে ট্রিমসের পর্ষদ সভার তারিখ নির্ধারণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ আগস্ট বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৫৪ টাকা যা ২০২৩ সালে আয় হয়েছিল .৯৪ টাকা, ২০২২ সালে ছিল .৯০ টাকা, ২০২১ সালে ছিল ১.১৪ টাকা ও ২০২০ সালে ছিল ১.৮২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৫ টাকা ৬৫ পয়সা যা ২০২৩ সালে ছিল ১৫ টাকা ৫৭ পয়সা, ২০২২ সালে ছিল ১৫ টাকা ২৪ পয়সা, ২০২১ সালে ছিল ১৪ টাকা ১০ পয়সা ও ২০২০ সালে ছিল ১৩ টাকা ৮০ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১.৭৫ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৩ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ৪ শতাংশ নগদ, ২০২১ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৮৪ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৮ কোটি ৪৭ লাখ ।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.২৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৬.০৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪২.৬৯ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৮.৭ টাকা থেকে ২৩.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১০.১ টাকা এবং সর্বশেষ লেনদেনের দর ছিল ১০.১ টাকা। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর