বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের ০৪ (চার) সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও ০১টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ নিশ্চিত করা জরুরি: জোবায়দা রহমান পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা Mexico vs Ecuador Live Score, FIFA World Cup 2026 Round of 32: Kick-off delayed as thunderstorm halts start at Azteca মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিক্ষাখাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ শিক্ষাখাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ Abhijeet Dipke ‘Doesn’t Like’ Samay Raina’s IGL; Gaurav Khanna Reacts To Akanksha Chamola’s Divorce Reveal | Bollywood News ভূঞাপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস ২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঐতিহাসিক ‘বদর দিবস’ আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৫৯ সময় দেখুন
ঐতিহাসিক ‘বদর দিবস’ আজ

নিজস্ব প্রতিনিধি:

১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস।
ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন।

এই দিনেই সংঘটিত হয়েছিলো ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ যা বদর যুদ্ধ নামে পরিচিত।

৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) মদিনার অদূরে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার। সংখ্যায় কম হলেও ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কারণে মুসলমানরা এই যুদ্ধে বিজয় অর্জন করেন।

ইসলাম ইতিহাসে বদর যুদ্ধকে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রতীক হিসেবে দেখা হয়। এই যুদ্ধে মুসলিমদের বিজয় ইসলামের ভিত্তিকে আরও সুদৃঢ় করে এবং মদিনায় মুসলিম সমাজের অবস্থানকে শক্তিশালী করে।

প্রতিবছর ১৭ রমজান এ দিনটি মুসলিম বিশ্বে শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom