বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

ওয়ালটন ডিজিটেকের পন্য দোড় গোড়ায় পৌছে দিবে পেপারফ্লাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
ওয়ালটন ডিজিটেকের পন্য দোড় গোড়ায় পৌছে দিবে পেপারফ্লাই


দেশজুড়ে গ্রাহকের কাছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য পৌঁছে দেবে প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই।

দ্বিপাক্ষিক সেবা উন্নয়নের জন্য ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মকর্তারা জানান, অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে ওয়ালটনের চন্দ্রা, কালিয়াকৈরে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে কাজ করছেন ৩০ হাজারের বেশি কর্মী।

পেপারফ্লাইয়ের সঙ্গে অংশীদারিত্ব ঢাকা কেন্দ্রিক বৈশ্বিক ব্র্যান্ডের গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে সাহায্য করবে বলে মনে করেন ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ।

তিনি বলেন, গবেষণা ও উন্নয়নে জোর দিয়ে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করছি আমরা। পেপারফ্লাইয়ের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে গ্রাহকের কাছে পৌঁছে যাবে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য।

মানসম্পন্ন ইলেক্ট্রনিকস পণ্যের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশংসা করেন পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ। দেশজুড়ে ২১৬টি ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে যেকোনো আকারের পণ্য যেকোনো ঠিকানায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দিতে পেপারফ্লাইয়ের সক্ষমতা প্রমাণিত বলে জানান তিনি।

ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জিনাত হাকিম এবং আজিজুল হাকিম, কর্পোরেট সেলস হেড তৌফিক ইমাম হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিরাজুল ইসলাম, ন্যশনাল সেলস ম্যানেজার আবুল হাসনাত, হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আহসানুল আলম সিদ্দিকি। পেপারফ্লাইয়ের কুরিয়ার ও কার্গো সার্ভিস হেড আহসান শামীম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার পর থেকে দেশজুড়ে ডোরস্টেপ পিক-আপ এবং ডোরস্টেপ ডেলিভারি সেবা প্রদান করছে পেপারফ্লাই। পাশাপাশি স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন এবং এক ঘণ্টায় মার্চেন্ট পেমেন্টের সুবিধাসহ নানা সুবিধা দিচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর