সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

কর্ণফুলীতে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ সময় দেখুন
কর্ণফুলীতে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ৮ নং ওয়ার্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা ও বলি খেলা।

স্থানীয়ভাবে মরহুম আবুল কাশেম স্মৃতি নামে পরিচিত এ মেলা বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকালে শুরু হয়েছে, শেষ হবে রাতে।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম আবুল কাশেম স্মৃতির সদস্য সচিব এম এ হোসাইন সাবরিন চৌধুরী ও সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ নুরুল আলম।

এ মেলার মূল আকর্ষণ বলি খেলা। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে খেলায় প্রতিযোগিতা করার জন্য কুস্তিগীররা অংশগ্রহণ করে এই খেলাটি প্রধানত বলীর শারীরিক শক্তি ও কুস্তি কৌশল প্রদর্শনের একটি লোকজ প্রতিযোগিতা। খেলা দেখার জন্য এলাকার বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ঘটেছে।

এছাড়াও মেলায় মূলত গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির শিল্প, বাঁশ-বেতের সামগ্রী, ছোটদের খেলনা সামগ্রী, কাঁচের চুড়ি, আলতা, পাউডার, খেলনা (মাটির পুতুল, ঘুড়ি) ও চিরুনিসহ ঘর সাজানোর জিনিসপত্র ও কদমা, বাতাসা, মুড়কি, মুড়ি, জিলাপি, নিমকি ও চানাচুর ইত্যাদি দৃষ্টি গোচর হয়।

এসময় উপস্থিত ছিলেন চরপাথর ঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, চরপাথর ঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সেলিম খাঁন, এস এম পেয়ার আলী, মোহাম্মদ মনোয়ার হোসেন, এম মুছা সিকদার, লন্ডনী ফরিদ, সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন খোকন ও সদস্যবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর