রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

কর্ণফুলীতে জ্বালানি তেলের দোকানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১১ সময় দেখুন
কর্ণফুলীতে জ্বালানি তেলের দোকানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী, ১০ এপ্রিল ২০২৬: কর্ণফুলীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে কর্ণফুলী উপজেলার মজ্জ্যারটেক এলাকায় অবস্থিত “সাঈদ অটোমোবাইলস” নামক জ্বালানি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন হোসেন।

অভিযানকালে দেখা যায়, দোকানটিতে অবৈধভাবে ১৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে এবং তা অধিক মূল্যে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় মজুদকৃত জ্বালানি তেল পাশ্ববর্তী একটি পেট্রোলপাম্পে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং কর্ণফুলী থানার একটি চৌকস পুলিশ টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর