রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ সময় দেখুন
কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাব-হেডিং: ২০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলবে দেশব্যাপী কার্যক্রম

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাম ও রুবেলা (এমআর) সংক্রমণ প্রতিরোধে আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এ ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে চলমান থাকবে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। পাশাপাশি পূর্বে ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করবে।

অভিভাবকদের সুবিধার্থে টিকা গ্রহণের পূর্বে অনলাইন প্ল্যাটফর্ম vaxepi-তে নিবন্ধন করে টিকাকার্ড ডাউনলোড করে সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা বলেন- সময়মতো টিকাদান নিশ্চিত করতে পারলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যে নির্ধারিত তারিখ অনুযায়ী নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom