বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার; উদ্ধার চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত কর্ণফুলীর মইজ্জ্যারটেক পূর্বপাশে ফুটপাত দখলের মহোৎসব, রাতারাতি ৫ দোকান স্থাপন টাঙ্গাইলে ফেসবুকের মাধ্যমে জমজ দুই ভাই ও জমজ দুই বোনের পরিচয় শেষে বিয়ে সম্পন্ন HWPL Hosts Peace Governance Seminar at North South University in Dhaka – Exploring Institutionalization of Peace Based on DPCW স্মার্টওয়াচ কেনার আগে যা জানা জরুরি স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত From Rs 4.8 lakh at KBC to Commonwealth Gold and now carrying India’s hope at ENC: Mitrabha Guha stays on the hot seat | Chess News স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ Sanchita Ugale’s Father Alleges She Faced Pressure; Alia Bhatt Replacing Deepika Padukone In Kalki 2? | Bollywood News

কর্ণফুলীর মইজ্জ্যারটেক পূর্বপাশে ফুটপাত দখলের মহোৎসব, রাতারাতি ৫ দোকান স্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫২ সময় দেখুন
কর্ণফুলীর মইজ্জ্যারটেক পূর্বপাশে ফুটপাত দখলের মহোৎসব, রাতারাতি ৫ দোকান স্থাপন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার পূর্বপাশে ফুটপাত দখল করে রাতারাতি পাঁচটি নতুন দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে এসব দোকান গড়ে তোলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মইজ্জ্যারটেকের পূর্বপাশে সিডিএ টেক সড়কের মুখে, এস আলম ভেজিটেবল অয়েলের বাউন্ডারি সংলগ্ন ফুটপাতের ওপর টিন ও বিভিন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করে পাঁচটি দোকান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দুটি দোকানে ইতোমধ্যে ব্যবসায়িক কার্যক্রমও শুরু হয়েছে। বাকি দোকানগুলো চালুর প্রস্তুতি চলছে।

এছাড়াও মইজ্জ্যারটেক বিভিন্ন স্থানে অবৈধভাবে একাধিক স্থাপনা গড়ে উঠেছে, এছাড়াও সড়ক দখল করেও বিভিন্ন ধরনের ব্যবসা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাতটি দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই রাতারাতি সেখানে দোকান নির্মাণ করায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, “ফুটপাত মানুষের হাঁটার জন্য। কিন্তু এখন দেখছি ফুটপাতই দোকানে ভরে যাচ্ছে। প্রশাসনের চোখের সামনে এসব হচ্ছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

আরেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “এভাবে একের পর এক দোকান গড়ে উঠতে থাকলে অচিরেই পুরো ফুটপাত দখল হয়ে যাবে। এতে যানজট ও জনভোগান্তি আরও বাড়বে।”

এলাকাবাসীর দাবি, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রবণতা দিন দিন বাড়ছে। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এসব স্থাপনা উচ্ছেদ করাও কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে কর্ণফুলী টি আই আবু সায়েদ বাকার বলেন, এবিষয়ে আমি অবগত নই। তবে, দ্রুত তদন্ত করে ফুটপাত দখলমুক্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বার্থে নির্মিত ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা জরুরি।
অন্যথায় নগর পরিকল্পনা ও সড়ক ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যাহত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom