রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪০ সময় দেখুন
কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ফুটবল আসর ‘পটিয়া খলিল মীর এবিস্ট টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির ফুটবল কমিটির আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একাডেমির উপদেষ্টা ও নবগঠিত দল পরিচালনা কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সভায় আরও উপস্থিত ছিলেন ফুটবল সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, কো-চেয়ারম্যান সালা উদ্দিন আহমেদ, কো-অর্ডিনেটর কামরুদ্দিন সবুজ, সদস্য সচিব মোঃ শওকত আলী, কোচ তারেক সালাম, টিম ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, সহকারী টিম ম্যানেজার মোঃ নাঈম উদ্দিন, সদস্য সাদমান রিয়াদ, আব্দুল্লাহ আল মিজানসহ একাডেমির অন্যান্য কর্মকর্তারা।

সভায় টুর্নামেন্টে অংশগ্রহণ, দল গঠন, প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দলের নতুন জার্সি উন্মোচন করা হয়।
উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল বিকাল ৩টায় পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ও চকবাজার স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নবগঠিত ফুটবল দল পরিচালনা কমিটি সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের দলবদ্ধভাবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও কালারপোল ক্রীড়া সংস্থাকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর