রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

‎কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৪০ সময় দেখুন
‎কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

‎গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক আমতলী এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় পরিচালিত হয়, এ অভিযানে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে বিক্রির অভিযোগে দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।
‎জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অলিউল্লাহ অটো সার্ভিসিং নামের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটির মালিক মোহাম্মদ আলী দর্জীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ লিটার অকটেন জব্দ করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
‎অভিযান সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎এসময় পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর