বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

কিউকমের রিফান্ড পেলেন ২০ জন গ্রাহক, বাকীরাও পাবেন পরবর্তীতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
কিউকমের রিফান্ড পেলেন ২০ জন গ্রাহক, বাকীরাও পাবেন পরবর্তীতে


ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর ২০ জন গ্রাহক ফেরত পেয়েছেন ৪০ লাখ টাকা। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের মচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এক অনুষ্ঠানে তাদের টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত দেওয়া উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ২০ গ্রাহক ছাড়াও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ই–ক্যাবের সভাপতি শমী কায়সার উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে জানানো হয়, কিউকমের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার এর কাছে আটকা আছে ৩৯৫ কোটি টাকা। সেখান থেকে টাকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে ৬ হাজার ৭২১ জন গ্রাহককে। প্রাথমিকভাবে ৫৯ কোটি ৫ লাখ ১০ হাজার ৩৪৭ টাকা ফেরত দেয়া শুরু করেছে সরকার। আজ ইসলামী ব্যাংকের মাধ্যমে ২০ গ্রাহকের ৪০ লাখ টাকা ফেরত দেয়া হয়।

আরও জানানো হয়, বাকি ৫৯ কোটি টাকা আগামী ২-৩ দিনের মধ্যে গ্রাহকদের দেওয়া হবে। যারা পার্সোনাল মোবাইল ব্যাংকিং নাম্বার থেকে পেমেন্ট করেছেন শুধুমাত্র তাদের টাকা ২-৩ দিনের মধ্যে দেওয়া হবে। যারা এজেন্ট এর মাধ্যমে পেমেন্ট করেছেন তাদের ১৫ দিনের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ, পুরো ৬০ কোটি টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেবার আশা করছেন করছে বাণিজ্য মন্ত্রণালয় ।
এরপর পরবর্তী ৫ দিনের মধ্যে পরবর্তী তালিকা প্রকাশ বা পরবর্তী পর্যায়ের টাকা রিফান্ড কার্যক্রম শুরু হবে৷

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর