বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯১ সময় দেখুন
কুতুবদিয়া  উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত।

কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি,কক্সবাজার।

১২/০৫/২৬ ইং তারিখে কক্সবাজার জেলার অর্ন্তগত কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার,কক্সবাজার, মো: শামীম আল ইমরান স্যার মহোদয়, কুতুবদিয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, মো: সাকিব উল আলম স্যার উপস্থিত ছিলেন । এতে কুতুবদিয়া উপজেলার ০৬ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।
গ্রাম আদালতকে সক্রিয়করনের জন্য গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিডিএলজি স্যার বলেন,গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি করা হলে দারিদ্র জনগোষ্ঠী উপকৃত হবেন এবং উচ্চ আদালতের মামলার জট কমবে।গ্রাম আদালত সক্রিয় করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তারদের কে দায়িত্বের প্রতি গুরুপ্তারোপের জন্য নির্দেশ প্রদান করেন এবং এখন থেকে ইউপিতে মামলা বৃদ্ধি ও মামলার সাথে সর্ম্পকিত সকল ফরমেট ব্যাবহারের নির্দেশ প্রদান করেন। গ্রাম আদালতের বিধি ও আইন অনুসারে মামলা পরিচালনা করতে গিয়ে যে সমস্ত চেলেঞ্জের সম্মুখীন হতে হয় সেসব বিষয় তুলে ধরেন কুতুবদিয়া উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ শওকত এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কে মামলার নথি এবং মামলার রির্পোট নিয়ে আলোচনা করেন।
মোহাম্মদ শওকত,উপজেলা কো-অর্ডিনেটর,বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ
৩য় পর্যায় প্রকল্প, চকরিয়া উপজেলা, কক্সবাজার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom