রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৩০ সময় দেখুন
কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে কৃষি কাজের সুবিধার্থে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে একটি খালের খনন কাজ শেষ হয়েছে। ৩ হাজার ৯শত ৩৪ মিটার দীর্ঘ এই খালটি খনন হওয়ায় হাওরাঞ্চলের কৃষকরা মূল খাল থেকে সহজে পানি পাবেন। এতে হাজার হেক্টর জমি সহজেই চাষাবাদের আওতায় আসবে। ভূকশিমইল ইউনিয়নের ‘কুরবানপুর জোড়াপুল হতে ধলিয়া হাওরমুখী ছড়া খাল’ খনন কাজ শেষ হয়। ৫ই মার্চ (বৃহস্পতিবার) সকালে এর শুভ উদ্বোধনের পর থেকে শনিবার (৭ই মার্চ) চলমান রয়েছে খনন কাজ। উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। স্থানীয় ইসলামগঞ্জ বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন, জিয়া খালের সাথে এই খালটির সংযোগ রয়েছে। এটি হাওরের তীরবর্তী জমিতে কৃষি কাজে সেচের সুবিধার জন্য বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, কুলাউড়ার উন্নয়ন শুরু হয়েছে। সবাইকে নিয়ে আগামী ৫ বছর কুলাউড়াকে এগিয়ে নিতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom