শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল ‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুরের সরকারি নিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
গাজীপুরের সরকারি নিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা – Corporate Sangbad



গাজীপুর প্রতিনিধি : সরকারি বিধি নিষেধ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাজীপুরে কয়েকটি কোচিং সেন্টার এবং একটি রেস্টুরেন্টকে ১ লক্ষ ৬৩ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এসময় ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাচ্ছুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা শহরের জোড়পুকুর এলাকায় অবস্থিত কয়েকটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোচিং সেন্টার খোলা রেখে ছাত্র-ছাত্রীদেরকে কোচিং করানো হচ্ছিল।সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় উদয়ন একাডেমিক হোম এর মালিক আবুল হাসান বাবুকে ৩০ হাজার টাকা, দুলাল চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা এবং সমাপনী কোচিং এর মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া একজন অভিভাবক নার্গিসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক না পড়ায় একই এলাকার শাপলা গিফট কর্ণার এর ম্যানেজার হাসান আহমেদকে ১০০০ টাকা এবং রফিকুল সেখ নামে একজন ড্রাইভারকে দুই শত টাকা জরিমান করা হয়।

একই সময় উক্ত এলাকার রাস্টিক লাউঞ্জ নামক রেস্টুরেন্ট এর ম্যানেজার আবিদকে রেস্টুরেন্ট পরিচালনার সরকারি নিয়ম না মানায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর