মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫২ সময় দেখুন
গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গানপাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির সিপিএসসি শাখার একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ পদার্থ এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলেই পরিমাপ করে গানপাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে তারা কোথা থেকে এসব উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom