মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

গ্রুপ মনিটাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
গ্রুপ মনিটাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক


কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে ফেসবুক চালু করতে যাচ্ছে গ্রুপ মনিটাইজেশন ফিচার।সোস্যাল মিডিয়া জায়ান্টটি এরই মধ্যে ফিচারটির পরীক্ষাও চালিয়েছে।এর মাধ্যমে এক্সক্লুসিভ অ্যাকসেস, কনটেন্ট বা কথোপকথনের জন্য ব্যবহারকারীরা অর্থ প্রদান করবেন বলে খবর রয়টার্স জানান।

ফেসবুক জানায়, সর্বজনীন পেইড সাবস্ক্রিপশন সুবিধা চালুর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন টুলস ও পেমেন্ট সুবিধার মাধ্যমে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান কনটেন্ট নির্মাতা ও তাদের ফলোয়ারদের আকৃষ্টের চেষ্টা চালিয়ে আসছে, ফেসবুক তাদের মধ্যে অন্যতম।

সম্প্রতি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, এ ফিচার ব্যবহারের মাধ্যমে একজন কনটেন্ট নির্মাতা পেমেন্ট গ্রহণের জন্য কাস্টম লিংক ব্যবহার করতে পারবেন। গত বছর ফেসবুক তাদের নিজস্ব সাবস্ক্রিপশন সেবা চালু করেছে।

সোস্যাল মিডিয়া জায়ান্টটির একজন মুখপাত্র জানান, গত ৩০ দিনের মধ্যে যেসব গ্রুপ তৈরি হয়েছে, সেগুলোতে কমিউনিটি ফান্ডরেইজার ফিচারের পরীক্ষা চালিয়েছে ফেসবুক। তবে যারা কনটেন্ট সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছে অথবা প্রায়ই ক্ষতিকর কনটেন্ট পোস্ট করেছে বা ভুল তথ্য প্রচার করেছে তারা এ কার্যক্রমের আওতায় পড়েনি।

সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক তাদের প্লাটফর্মে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি তৈরিতে কাজ করে আসছিল। এর অংশ হিসেবে গ্রুপ অ্যাডমিনরা ই-কমার্স শপ পরিচালনার পাশাপাশি কমিউনিটি ফান্ডরেইজার তৈরি করতে পারবেন বলেও জানিয়েছিল। যার মাধ্যমে একটি গ্রুপ পরিচালনায় যে খরচ হয়, তার অনেকটাই প্রশমিত করা সম্ভব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর