মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

গ্লোবাল ইন্সুরেন্সের লভ্যাংশ বিতরণ সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ সময় দেখুন
গ্লোবাল ইন্সুরেন্সের লভ্যাংশ বিতরণ সম্পন্ন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বীমা খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১২.২৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১২ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১.৩৮ টাকা, ২০২২ সালে হয়েছিল ১.৬৩ টাকা, ২০২১ সাল ছিল ১.৬২ টাকা, ২০২০ সালে ছিল ১৫৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১.০১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ ২০২৪ সালে হয়েছে ১৪.৫৪ টাকা যা ২০২৩ সালে ১৩.৯৬ টাকা, ২০২২ সালে ছিল ১৩.৮০ টাকা, ২০২১ সালে ১৩.৩৭ ছিল টাকা, ২০২০ সালে ছিল ১২.৭৫ টাকা ও ২০১৯ সালে ছিল ১২.১৮ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৭.৪ টাকা থেকে ৩৭.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৭.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৮ টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর