বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬২ সময় দেখুন
চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার দাবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আপামর সাধারণ। তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামে বিএনপির প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় নিয়ে তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া উচিত।

সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৭৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই আসনে ধানের শীষ প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, এই বিপুল ভোটের ব্যবধান জনসমর্থনের সুস্পষ্ট প্রতিফলন।

এছাড়াও কর্ণফুলী টানেল জনপদের আনোয়ারা ও শিল্পায়ন, কর্ণফুলী নদীভিত্তিক উন্নয়ন এবং উপকূলীয় এলাকার অবকাঠামোগত অগ্রগতির জন্য অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন। সে ক্ষেত্রে সরওয়ার জামাল নিজামের অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তাদের বিশ্বাস।

আনোয়ারা-কর্ণফুলীর আপামর সাধারণের দাবি, সরওয়ার জামাল নিজাম দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। তাই তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে এলাকাবাসীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর