বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাঁজাসহ আটকের পর আবু জাফর নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদার উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আটকের পর এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত আবু জাফর (৪৫) উজিরপুর গ্রামের গাংপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে আবু জাফরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আবু জাফরের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু জাফরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন পেশকার আব্দুল লতিফ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর