বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পাশে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল: সামাজিক মাধ্যমে তোলপাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পাশে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল: সামাজিক মাধ্যমে তোলপাড়

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পাশে একজন বিতর্কিত ছাত্রলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে তার খাওয়ার টেবিলের পাশে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন শোভনকে ঘনিষ্ঠ ভাবে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ছবির সূত্র ধরে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক নেতা বলেছেন, “সংগঠনে অনেক ত্যাগী নেতাকর্মী থাকতে একজন বিতর্কিত ছাত্রলীগ নেতার সাথে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের এমন ছবি সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছে।” তারা দাবি করছেন, এটি সংগঠনের বিরুদ্ধে একটি চক্রান্তও হতে পারে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিটি ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের কমিটিতে বিতর্কিত ব্যক্তি ও সাবেক ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে একজন বিতর্কিত ছাত্রলীগ নেতাকে পদ দেওয়ায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়া নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতেও একজন ছাত্রলীগ নেতাকে সভাপতি করায় বিতর্ক তৈরি হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা দেশের ছাত্ররাজনীতিতে অনৈক্যের সৃষ্টি করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিচ্ছে। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং বিতর্কিত ব্যক্তিদের পদ থেকে সরিয়ে দিয়ে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করা। এই ভাইরাল হওয়া ছবিটি বর্তমানে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এর পেছনের রহস্য উদঘাটনের দাবি উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর