বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

জঙ্গি সালেহীনের ফাঁসি আপিলেও বহাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
জঙ্গি সালেহীনের ফাঁসি আপিলেও বহাল – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : জামালপুরে গণি গোমেজ হত্যা মামলায় সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়া এই মামলার অপর আসামি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনানিতে আপিল বিভাগ বলেন, কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।

২০১৪ সালে টাঙ্গাইলে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সালেহীনসহ তিন সঙ্গীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তখন থেকে তিনি পলাতক। তবে জঙ্গি রাকিবকে গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।

এর আগে, রাকিব ২০০৬ সালে কাশিমপুর কারাগার থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বরাবর একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘জজ কোর্ট হতে… আইনের মৃত্যুদণ্ড মানি না। হাইকোর্ট যদি আল্লাহর আইনে বিচার করে তবে আমার আপিল আল্লাহর আইনের নিকট। তাগুতি কোনো কোর্টে আমি আপিল করব না।’

উল্লেখ্য, ২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করে জেএমবির সদস্যরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর