বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

জনবল নেবে ডেসকো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৩৮ সময় দেখুন
জনবল নেবে ডেসকো


ডেস্ক রিপোর্ট:: চিকিৎসক নেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ জন্য ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীকে ১০ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

তিনটি পদের মধ্যে দুজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন গাইনি বিশেষজ্ঞ নিয়োগ পাবেন। তাদের সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে ডেসকোর মিরপুর/গুলশান অফিসে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করতে হবে। চুক্তিভিত্তিক এ চাকরির জন্য নির্বাচিত হলে ৪৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যোগ্যতা হিসেবে প্রার্থীকে এমবিবিএস পাসসহ মেডিসিন/গাইনি বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে বিএমডিসির নিবন্ধন। আবেদনকারী প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, প্রশাসন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর