সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৭) শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯০ সময় দেখুন
জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৭) শপথ গ্রহণ

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৭) শপথ গ্রহণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৭) গত ১৪ নভেম্বর ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্ব গ্রহণ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ড. আবু জাফর মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়ার উপস্থিতিতে সভাপতি ড. মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ড. মুরাদ আহমেদসহ মোট ৫১ সদস্যের অধিকাংশ শপথ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড. ওবাইদুল্লাহ অভি ও মো. আবুল বাসার। নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে কমিটির আগামী দুই বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নবগঠিত কমিটির উল্লেখযোগ্য পদধারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন মানিক, অর্থ সম্পাদক কাজী মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক ফারিদ আফসার মোল্লা, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দীক (নাজিম) এবং দপ্তর সম্পাদক মো. হাসানুল ইসলাম। পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্যরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক ড. মুরাদ আহমেদ বলেন, “সকল অ্যালামনাইকে সঙ্গে নিয়ে সামনে পথ চলার অঙ্গীকার করছি। আগামী দিনে অ্যালামনাইদের জন্য নতুন নতুন উদ্যোগ ও চমক নিয়ে আমরা হাজির হব।”
সভাপতি ড. নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে জানান, অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর করতে ল্যাব উন্নয়ন, নিয়মিত সেমিনার আয়োজন, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তাসহ বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর