সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডিএসই’র ভার্চুয়্যাল স্মরণসভা ও দোয়া মাহফিল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডিএসই’র ভার্চুয়্যাল স্মরণসভা ও দোয়া মাহফিল – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন পূর্বক শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে ভার্চুয়্যাল আলোচনা সভা ও দোয়া মাহফিল-অনুষ্ঠিত হয়৷

ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে শহীদ হন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷

আলোচনা সভা ও দোয়া মাহফিল-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএসইসি’র কমিশনার ও নির্বাহী পরিচালকবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সাবেক প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ, ডিএসই’র ট্রেকহোল্ডারবৃন্দ, সিএসইর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিসিবিএল এর পরিচালনা পর্ষদ, সিডিবিএল-এর পরিচালনা পর্ষদ, ডিবিএ’র পরিচালনা পর্ষদ, বিএমবিএ’র প্রতিনিধিবৃন্দ, চেম্বার প্রতিনিধিবৃন্দ, বিআইসিএম এবং বিএএসএম এর প্রতিনিধিবৃন্দ, ব্যাংক বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং তালিকাভুক্ত কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকবৃন্দ৷

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শেখ শামসুদ্দিন আহমদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের স্মরণ করে বলেন- দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশ পরিচালনায় মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছেন। সেইসময় তিনি দেশ গঠনে প্রশাসনিক কাঠামো গঠন, স্বাস্থ্য খাত, খাদ্য, গৃহনির্মান, শিক্ষা, যোগযোগব্যবস্থা, শিল্প-কারখানা স্থাপনে বহুবিদ সংস্কারমূলক বহুবিদ দিক-নির্দেশনা দিয়েছিলেন। সোনার বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন কাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্থ না হয়, সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। জাতীয় অর্থনীতিতে দেশের পুঁজিবাজার এখনো ২০ শতাংশ অবদান রাখতে পারেনি। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারকে কাজে লাগিয়ে জিডিপিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা মহামারীকালেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, বিশ্বপরিমন্ডলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। “জাতির পিতা বঙ্গবন্ধুর বিষয়ে মহাকাব্য রচনা করেও তার কৃতিত্ব, এই দেশের প্রতি তার আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। আমরা সবাই মিলে স্বশ্রদ্ধচিত্তে তাকে স্মরণ করে আমরা তার লক্ষ্য ও আকাঙ্খাগুলোকে কার্যকর এবং বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবো”।

অনুষ্ঠানের সভাপতি ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জীবনী যতই পড়েছি, তার প্রতি শ্রদ্ধা ততই বেড়েছে। কিউবার জাতীয় নেতা বলেছেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। এ কথা আমি যখন শুনেছি, তখন আমি উপলদ্ধি করতে পেরেছি যে, আমি কত বড় নেতার দেশে জন্মেছি। স্বাধীনতার পর বন্ধবন্ধু মাত্র ৩ বছর ৭ মাস ৫ দিন বেঁচে ছিলেন। এই অল্প সময়ে তিনি বাংলাদেশ গঠনে তার স্বপ্ন রচনা করেছেন। বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছে, দিয়েছেন একটি পতাকা। তাই বঙ্গবন্ধুর উপর আলোচনা ও স্মৃতিচারণ এই অল্পসময়ে শেষ করা সম্ভব না।

তিনি আরো বলেন, “বাংলাদেশ ও বঙ্গবন্ধু পরস্পরের অবিচ্ছেদ্য অংশ-একথা কোন সচেতন মানুষকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মত বেঁচে ছিলেন। এ সময়টা সম্পর্কে আমরা সবাই জানি। যুদ্ধ বিধ্বস্ত দেশ – অবকাঠামো বলতে কিছুই নেই, ’৭৪ এর বন্যায় ব্যাপক ফসল হানি, খাদ্যের অভাব, এমন চরম বৈরী পরিবেশের মধ্যে বঙ্গবন্ধু দেশের জন্য কি করেননি? ইসলামী ফাউন্ডেশন, শিক্ষা কমিশনের মত প্রতিষ্ঠান সৃষ্টি থেকে শুরু করে দেশের সমুদ্র রক্ষণের সকল ব্যবস্থা করে গেছেন। ঐ সময়ে বঙ্গবন্ধু প্রায়ই ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার কথা বলতেন। এ শব্দগুচ্ছ থেকেই বঙ্গবন্ধুর রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনকে অনুধাবন করা যায়।

তার আগে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া স্বাগত বক্তব্য প্রধান করেন৷ স্বাগত বক্তব্যে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রথমবারের মত, স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা, সোনার বাংলার স্বপ্নচারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি৷ আজকের এই দিনে রয়েছে অনেক দুঃখ-কষ্ট-বেদনা, আবেগ, অনুভূতি৷ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমি গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে কতিপয় দুষ্কৃতিকারীদের হাতে নির্মম ভাবে নিহত হন৷ আমি আরো স্মরণ করছি শহীদ বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে। মহান আল্লাহ কাছে আমি তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জীবদ্দশায় বেশির ভাগ সময় কেটেছে জেলে, আর বাকী সময় কেটেছে শোষিত, নির্যাতিত ও সুবিদাবঞ্চিত মানুষের অধিকার আদায় ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এ ভূখন্ডের মানুষের ক্ষুধা এবং দারিদ্র থেকে মুক্তির স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন৷

এ অবস্থায় তত্কালীন সময়ে বিশ্বের স্বনামধন্য অর্থনীতিবিদ, কুটনৈতিক, এমনকি মার্কিন নিরাপওা উপদ্রেষ্ঠা বাংলাদেশের টিকে থাকার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় জনসংখ্যার প্রবৃদ্ধি বেশী থাকায় বাংলাদেশ হবে দুর্ভিক্ষপূর্ণ দেশ৷ এমনকি বাংলাদেশকে তলাবিহিন ঝুঁড়ির সাথে তুলনা করে অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দেন৷ বঙ্গবন্ধু দৃঢ় কন্ঠে জানিয়ে দেন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ থাকবে৷ যুদ্ধ বিধ্বস্ত দেশ, অবকাঠামো বলতে কিছুই নেই, যোগাযোগ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন৷ সমস্থ চ্যালেজ্ঞ মোকাবেলা করে ধ্বংশস্তুপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু অতি অল্প সময়ের মধ্যে দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে আসেন৷ আমাদের দুর্ভাগ্য সেই অগ্রগতির অগ্রযাএার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি৷ থমকে যায় সমগ্র উন্নয়ন প্রক্রিয়া, পিছিয়ে পড়ে দেশ৷ দীর্ঘ সময় পর সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাঁদের জীবনমান উন্নয়নসহ সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আলোকবর্তিকা নিয়ে আসেন আমাদের সকলের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা। তাঁর প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরনার উত্স৷ জাতির পিতার স্বপ্নের বাংলাদেশকে ক্ষুধা মুক্ত সোনার বাংলায় রুপান্তরিত করতে দেশের পুঁজিবাজারকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্রজাতি ঐক্যবদ্ধ ভাবে স্বপ্ন পুরণের পথে এগিয়ে যাবে এ আমাদের প্রত্যাশা৷

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন: ডিএসই’র পরিচালক মিসেস সালমা নাসরিন, এনডিসি, ডিবিএ প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন, ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার, মোঃ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ ইন্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সিকদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিএসই’র পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর