সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

জাতীয় শোক দিবসে খাবার পেল বালিয়াডাঙ্গীর তিন হাজার মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
জাতীয় শোক দিবসে খাবার পেল বালিয়াডাঙ্গীর তিন হাজার মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃনানা কর্মসুচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ। রোববার ১৫ আগষ্ট বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও যুবলীগের উদ্যোগে তিন হাজার মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।শোক দিবসে দোয়া মাহফিল শেষে ওই উপজেলার দুওসুও ইউনিয়নের একটি মাদ্রাসার এতিম শিশুদের হাতে খাবার তুলে দেয়ার পর প্রধাণমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের হাতে খাবার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে ওই উপজেলার বিভিন্নস্থানে গরীব দু:খী অসহায় মানুষের হাতেও খাবার তুলে দেন তারা। দিনটিতে একবেলা খাবার পেয়ে খুশি হন তারা দরিদ্ররা। খাবার বিতরনের সময় জেলা আ’লীগের সাংগঠনিক  মাজহারুল ইসলাম সুজন বলেন, শোকের দিনে আমরা উপজেলার তিন হাজার মানুষের হাতে খাবার তুলে দিতে পেয়ে খুশি। উপজেলা প্রশাসন ও যুবলীগের এমন উদ্যোগ গ্রহন করায় তাদের সাদুবাদ জানাই।এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, শোকের দিনে উপজেলা প্রশাসন ও যুবলীগের যৌথ উদ্যোগে গরীব দু:খী মানুষের হাতে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চেস্টা করবো আগামীতে আরো ভাল উদ্যোগ গ্রহনে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর