বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দখলে দূষণে ভরাট কর্ণফুলীর বাতামতল খাল, নেই কার্যকর সংস্কার উদ্যোগ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন টাঙ্গাইল হতে সারাদেশে ডিজিটাল ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত নববর্ষে সম্প্রীতির বার্তায় মুখর চট্টগ্রাম বৌদ্ধ বিহার কর্ণফুলীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত চলতি সপ্তাহে ফের বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র IPL 2026: Praful Hinge, Ishan Kishan star as Sunrisers hand Rajasthan Royals heavy defeat in Hyderabad | Cricket News

জামালপুরে ঘন্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ সময় দেখুন

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে প্রায় ঘন্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা একজনকে ধারালো ছুরি দিয়ে আহতসহ বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৌর শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় সৈয়দ আব্দুল আল মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসার দরজা ভেঙে কালো মুখোশ পড়া ২০-২৫ বছর বয়সী চারজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তার ও তার স্ত্রী রুজিনা বেগমের হাত-পা, চোখ ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তিনি হাতে আঘাত পান। লুট করে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তাঁর স্ত্রী ও তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর