বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

জামালপুরে ৫৩ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
জামালপুরে ৫৩ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর সদর উপজেলায় ৫৩টি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

সোমবার (২৩ জুন) সকালে সংস্থার নিজস্ব কনফারেন্স সেন্টারে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড-এর হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন বলেন,
“দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অসহায় মানুষের জন্য সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করে দিচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা এই পরিবারগুলোর জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।”
তিনি আরও বলেন,
“গত ঈদুল আযহা উপলক্ষে জামালপুর সদর উপজেলায় দোস্ত এইড অসংখ্য হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত, খাদ্যসামগ্রী, ঈদের পোশাক, যাকাত ও শিক্ষাবৃত্তিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন,
“দোস্ত এইড টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মাজহারুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার শাকিল আহমেদ, ইয়াসিন আরাফাতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর