রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

জয়পুরহাটে মিটার-মোটরসাইকেল চোর চক্রের ১১ জন গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
জয়পুরহাটে মিটার-মোটরসাইকেল চোর চক্রের ১১ জন গ্রেপ্তার – Corporate Sangbad


জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিভিন্ন স্থান থেকে গভীর ও অগভীর নলকূপ, মিল কারখানার- চুরি হওয়া মিটার ও অন্যান্য সরঞ্জামাদিসহ সক্রিয় ৭ জন এবং পৃথকভাবে মোটরসাইকেল চুরির আরও ৪ জন চোর চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া মিটার চোর চক্রের ব্যক্তিরা হলেন- কালাই উপজেলার বেগুন গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে মাহাফুজার রহমান সাদ্দাম (৩০) একই উপজেলার কাথাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে জয়নাল হাজারি মফিজুল (৩৭), মাত্রাই গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে জাকারিয়া (২৫), একই গ্রামের মিনহাজুলের ছেলে আরিফ হোসেনে(২০), ময়নুলের ছেলে সুজাউল মযা (২০), দেওগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আঞ্জুমান (২৯) এবং হাটশিখা গ্রামের বলরাম চন্দ্রের ছেলে কানাই চন্দ্র মহন্ত।

এবং মোটরসাইকেল চোর চক্রের ব্যক্তিরা হলেন-জেলার পাঁচবিবি পৌরসভা ফকিরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে তুহিন হাসান (২১), একই এলাকার আতোয়ার হোসেনের ছেলে নাদিম হাসান (১৯), মুন্সিপাড়া এলাকার আতিকুজ্জামানের ছেলে লাবিব হাসান (২০) ও ফকিরপাড়ার আমজাদ হোসেনের ছেলে মো. শাওন (২৫)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, সম্প্রতি একদল সংঘবদ্ধ চোর চক্র গভীর-অগভীর নলকূপ, মিলকারখানার মিটার ও ট্রান্সফরমার চুরি করে। পরে সেখানে ফেলে রাখা হয় চিরকুটে লেখা মোবাইল নম্বর। দাবি করা হয় চাঁদা। আর বিকাশের মাধ্যমে সেইসব মোবাইল নম্বরে দাবীকৃত অর্থ নিয়ে সেগুলো ফেরত দেয়া হতো। এতে গ্রাহকরা বিড়ম্বনা ও বেকায়দায় পরতেন। উদ্ভূত পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলা পুলিশ ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি মিটার ও মিটার চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ ৭জনকে গ্রেপ্তার করেছেন। এখন পর্যন্ত ২০জন সক্রিয় চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে মানুষকে জিম্মি করে অপরাধ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা ছড়াও দেশের বিভিন্ন জেলায়- হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও মোটর সাইকেল চুরির ৪জন সক্রিয় সদস্যকেও চুরি হওয়া মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

ঘুষ লেনদেন : এনামুল বাছিরের ৮ ও মিজানের ৩ বছরের…

নওগাঁয় ভ্যানচালককে গলাকেটে হত্যা মামলার রহস্য উদঘাটন, আটক ২





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর