মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০৪ সময় দেখুন
ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে চাচা হত্যার খুনি শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ঝিনাইদহ উপজেলার কোদালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।

ঝিনাইদহ র্যা ব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যাদবপুর গ্রামে আওলাদ হোসেন নামে এক বৃদ্ধ খুন হন। ভাতিজা শহিদুল তাকে কোদাল দিয়ে আঘাত করে মাঠেই খুন করেন চাচাকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শহিদুলকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিল।

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহিদুলকে কোদালিয়া গ্রাম থেকে র্যা বের একটি দল তাকে গ্রেফতার করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর