বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

টগর হত্যা মামলা: ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
টগর হত্যা মামলা: ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছিতে প্রায় পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে ২৭ বছর আগের টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আব্দুর রেজাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন চিকিৎসক নুরুল ইসলাম। এ ঘটনায় চিকিৎসক নুরুল ইসলামসহ তাঁর সহযোগী ১৮ জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর নিম্ন আদালত আসামি নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বাকি ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তারপর ২০১১ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১৮ আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখেন। এরই মধ্যে মারা যান মূল আসামি নুরুল ইসলাম।

আজ আপিল বিভাগ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দেন এবং মূল আসামি নুরুল ইসলাম মারা যাওয়ায় তাঁর সাজা অকার্যকর ঘোষণা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর