রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এনপিপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মো. রাশেদ আলম। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদর উপজেলা সভাপতি মো. রাজিউর ইসলাম রাজু। এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মো. রবু, মো. শাহীন, মো. দবিরুল ইসলাম, কনক রায় প্রমুখ। 

দলের ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ বলেন, ‘বর্তমানে প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকেরা সোনার বাংলা গড়ার অংশগ্রহণে অনীহায় ভুগছে। ভোট দিতে আমাদের অনাগ্রহ। প্রতিবাদে আমরা অনুপস্থিত। এমনকি সাধুবাদ জানাতেও আমাদের জড়তা। আমাদের এই মৌনতায় ঘুষ, দুর্নীতি, ভেজাল, মাদকসহ সব ঘাতকই আজ দানব রুপে মূর্তিমান।’

এ সময় তিনি সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া আলোচনা সভা শেষে করোনায় মৃত এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর