রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

ডেঙ্গু বিরোধী অভিযানে জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মসজিদে-মসজিদে মাইকিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৮৫ সময় দেখুন
ডেঙ্গু বিরোধী অভিযানে জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মসজিদে-মসজিদে মাইকিং


ইউনাইটেড নিউজ ডেস্ক:: ছুটির দিনেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা করেছে।এছাড়াও ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামগণ জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরদের অনুরোধের প্রেক্ষিতে আজ মসজিদে-মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ইমামগণ ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়।এ সময়  দেবি দাস ঘাট লেন এর ৩২/বি এ ‘মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা ‘জাহান টোস্ট এর স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করেছি।”
জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও  ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন, “ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সকল ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে। এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম।
আমাদের আহ্বানের প্রেক্ষিতে আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামগণ স্বপ্রণোদিত হয়ে ডেঙ্গু লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।”

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর