সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি জামায়াত আমিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষক বদলি: প্রতিষ্ঠান প্রধানদের তথ্য এন্ট্রির সময় বাড়াল মাউশি চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ; বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৩ সময় দেখুন
ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

আহমদ বিলাল খান:

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।

রোববার (২১ জুন) দুপুরে পিসিসিপির একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করে। একই সঙ্গে এর অনুলিপি জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

স্মারকলিপিটি রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনের হাতে তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রিমন, সদস্য আশরাফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. অন্তরসহ অন্যান্য নেতাকর্মী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ নিজেকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ ও ‘সমতলের নৃ-গোষ্ঠী’র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তবে অধিবেশনে সভাপতিত্বকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করেন, যা সংগঠনের মতে সংবিধানের ভাষা ও রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পিসিসিপি নেতৃবৃন্দ স্মারকলিপিতে দাবি করেন, বাংলাদেশের সংবিধানে ‘আদিবাসী’ শব্দের উল্লেখ নেই। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি নির্দেশনায়ও এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, সংসদে ব্যবহৃত এ ধরনের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও প্রচারণা চালানো হচ্ছে, যা জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে পিসিসিপি প্রধানমন্ত্রীর কাছে দুটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো- জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে ডেপুটি স্পিকারের উক্ত বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের শব্দ ব্যবহারের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।

স্মারকলিপিতে সংগঠনের নেতারা দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও জাতীয় সংহতি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom