বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

আজ ২৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখে সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় তিনি দামপাড়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে চলমান সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক; উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর