মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির যৌত কাউন্সিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তি হলেও ঝুঁকি থেকেই যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সব স্কুলে পরিমার্জিত নতুন বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী কর্ণফুলীতে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আয়-ব্যয় নিয়ে প্রশ্ন 64-run hammering! Deepti Sharma and Richa Ghosh sink Pakistan as India begin T20 World Cup with big win | Cricket News শ্রীবরদীতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারী আটক ১০ জেলায় আইসিইউ কার্যক্রম চালু, আসতে হবে না ঢাকায় নির্বাচন সুন্দর হয়েছে কিন্তু ফলাফল ভালো হয়নি—সিলেটে ডা. শফিকুর রহমান

দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির যৌত কাউন্সিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৩ সময় দেখুন
দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির যৌত কাউন্সিল অনুষ্ঠিত

রুপম চাকমা দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুন দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে স্থানীয় দলীয় কার্যলয়ে যৌত কাউন্সিল অনুষ্টিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম জন সংহতি সমিটির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান সুর্দশন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রত্যয় চাকমা সাংগঠনিক সম্পাদক জন সংহতি সমিটি কেন্দ্রীয় কমিটি, প্রিতীময় চাকমা জনসংহতি সমিটি কেন্দ্রীয় কমিটি, সমির চাকমা সাংগঠনিক সম্পাদক দীঘিনালা থানা শাখা, অনুষ্টানে সভাপতিত্ব করেন বিবেক চাকমা সভাপতি পিসিপি দীঘিনালা থানা কমিটি, সাবেক পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি সুজন চাকমা, হিলউইমেস্ন ফেডারেশমের জেলা কমিটির আহ্বায়ক মায়া চৌধুরী, যুব সমিটির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রহেল চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্র/ ছাত্রী উপস্তিত ছিলেন।

সময় বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সুর্দশন চাকমা বলেন, পাহাড়ে কেবল শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই স্থায়ী শান্তি ফিরে আসতে পারে। তিনি বলেন, শান্তিচুক্তি পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।
তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শান্তিচুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং পাহাড়ে শান্তি ও
উন্নয়নের ধারা সুসংহত হবে।

কাউস্নিলে কুজেন্দ্র মল্লিকা কলেজ শাখার রুবেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারন সম্পাদকও সতেচ চাকমা সাংগঠনিক সম্পাদক করে ২১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দীঘিনালা সরকারি ড্রিগী কলেজ শাখার সুশীল চাকমাকে সভাপতি পুর্ণ চাকমাকে সাধারন সম্পাদকও পুর্ণ লক্ষন চাকমাকে সাংগঠিক সম্পাদক করে ৩১ বিশিষ্ট সদস্য কমিটি গঠন করা হয়।

দীঘিনালা থানা কমিট সুবরণ চাকমাকে সভাপতি, জয় চাকমাকে সাধারন সমম্পাদক, ও সুমন চাকমা সাংগঠিক সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবাগত কমিটিকে শপথ বাক্য করান কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক সুকেশ চাকমা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom