শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে তিনদিন নিখোঁজের পর লাশ মিললো আখ ক্ষেতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ সময় দেখুন
দেওয়ানগঞ্জে তিনদিন নিখোঁজের পর লাশ মিললো আখ ক্ষেতে

এমরান হোসেন, জেলা প্রতিনিধি জামালপুর।।

তিন দিন আগে নিখোঁজ হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আপেল মিয়ার (২৩) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আঁখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মদনের চর গ্রামের ফতুর আলীর ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়- গত বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) রাতে প্রতিবেশি যুবক রিপনের ডাকে ইজিবাইক নিয়ে বের হন আপেল। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তাকে খোঁজে না পেয়ে তার বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। রবিবার (২৫ জানুয়ারি) আপেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আঁখ ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

আপেলের মা আনোয়ারা বেগম বলেন – গত ২২ তারিখ রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে বাড়ি ইজিবাইকসহ আপেলকে ডেকে নেয়। এর পর থেকেই আপেলের আর খোঁজ পাইনি। আজ ছেলের লাশ আঁখ ক্ষেতে পাওয়া গেলো। আমি ছেলে হত্যার সঠিক বিচার চাই।

আপেলের বাবা ফতুর আলী বলেন- ‘আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। এমন ঘটনায় বাকরূদ্ধ হয়ে গেছি। তার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন-‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি গত তিনদিন যাবত নিখোঁজ ছিলেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom