মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দেশ জেনারেল ইন্স্যুরেন্সে কোম্পানি সচিব নিয়োগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে মোহাম্মদ মোকাদ্দেসুর রহমান সিকদারকে নিয়োগ দেয়া হয়েছে। গত ০১ জুলাই থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা যা ২০২২ সালে ছিল ১.০৪ টাকা, ২০২১ সাল ছিল ১.২৪ টাকা, ২০২০ সালে ছিল .৯১ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৩৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৩ সালে ১১.৯০ টাকা যা ২০২২ সালে ছিল ১১.৩৬ টাকা, ২০২১ সালে ছিল ১১.৩২ টাকা, ২০২০ সালে ছিল ৭.১৬ টাকা ও ২০১৯ সালে ছিল ১১.৬২ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে দিয়েছে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫২.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪.৯৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪২.৯২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৭.৫০ টাকা থেকে ৩৩.৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২২ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর