মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

দেশের অর্ধেক ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে পর্নোগ্রাফি, টিকটক ও পাবজিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৭ সময় দেখুন
দেশের অর্ধেক ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে পর্নোগ্রাফি, টিকটক ও পাবজিতে


দেশে বর্তমানে ব্যবহৃত ইন্টারনেটের অর্ধেকই খরচ হচ্ছে অসামাজিক কাজে। যার মূলে আছে পর্নোগ্রাফি, টিকটক, ফ্রি-ফায়ার কিংবা পাবজি। জাতীয় প্রেসক্লাবে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক অনুষ্ঠানে উঠে আসে উদ্বেগজনক এমন তথ্য।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক দাবি করলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ২৬শ’ জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকই ব্যয় হচ্ছে ভার্চুয়াল গেম, পাবজি, টিকটক, লাইকি ও পর্নোগ্রাফি দেখার পেছনে।

তিনি বলেন, শতকরা ৫০ শতাংশই ব্যবহার হচ্ছে পর্ন, গেমিং ও সাইবার বুলিংয়ে। দেশে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে নতুন আইন করার তাগিদ মুঠোফোন অপারেটরদের। চিন্তাভাবনা চলছে বলে জানালেন বিটিআরসির শীর্ষ কর্মকর্তা। তারা বলেন, চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ইন্টারনেট এডুকেশন চালু করা উচিত। সাইবার সিকিউরিটি বিষয়ক গাইড লাইন দিতে হবে। আমরা এখন যে যার মতো কাজ করে যাচ্ছি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, সাইবার সিকিউরিটি বিষয়ক একটা পলিসি এখন আসলেই দরকার। আমাদের স্থায়ী সমাধানে যেতে হবে।

তবে বিটিআরসি বলছে, ফ্রি-ফায়ার-পাবজির পর, টিকটক-লাইকির মতো অ্যাপ বন্ধের প্রক্রিয়া চলছে। সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে আইন করার কথাও ভাবা হচ্ছে।

করোনাকালে দেশে হঠাৎ করে আলোচনায় টিকটক ও লাইকি। এসব অ্যাপে তারকা বানানোর প্রলোভন দেখিয়ে নারী পাচারসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।

ফ্রি-ফায়ার ও পাবজির মতো অনলাইন গেইম কিশোর-তরুণদের আগ্রাসী করতে তুলছে বলে নানা মহল থেকে অভিযোগ ওঠার পর বন্ধ করা হয়েছে এগুলো। বন্ধ করা হয়েছে ২০ হাজারের বেশি পর্ন সাইটও।

বর্তমানে দেশে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১ কোটি ৩৬ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন এক কোটি গ্রাহক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর