রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

দে‌শে খাদ্য সংকট নেই, মজু‌তের স্হান পর্যাপ্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
দে‌শে খাদ্য সংকট নেই, মজু‌তের স্হান পর্যাপ্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জুল‌ফিকার আলী সম্রাট, নওগাঁ প্রতি‌নি‌ধিঃ
দেশে খাদ্য সংকট হবে না, খাদ্য মজুত ভালো, মজুতের জায়গার অভাব হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সোমবার পোরশা উপজেলার নিতপুর খাদ্যগুদাম পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশে খাদ্যের অনেক মজুত রয়েছে। খাদ্য মজুতের জায়গার অভাব হবে না। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও কেউ খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। আর যদি কেউ খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ সময় মাননীয় খাদ‌্যমন্ত্রী ম‌হোদ‌য়ের একান্ত স‌চিব (উপস‌চিব) জনাব ‌মোঃ স‌হিদুজ্জামান, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, নওগাঁ জেলা খাদ্যনিয়ন্ত্রক আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তরেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। সভায় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃড়তার সাথে করোনা ভারইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। মানুষ যাতে করে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে সেজন্য তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করছেন। আগামী ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষ যাতে সহজে ভ্যাকসিন গ্রহণ করতে পারে প্রধানমন্ত্রীর এই ব্যবস্থা করেছেন। ভ্যাকসিনের প্রদানের সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহবান জানান। তার বক্তব্যে তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা সেচ্ছাসেবক কমিটি করা হয়েছে। তারা করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করছে। স্বাস্থ্য বিভাগের ভ্যাকসিন কার্যক্রম শতভাগ সফল করতে স্থানীয় জন প্রতিনিধিগণকে সেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান। সভা শুরুর আগে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকদের হাতে নিহত তার পরিবারের সকল সদস্য নির্মম হত্যাকান্ডের শিকার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী দুপুরে নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর