মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১৫ সময় দেখুন
দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ফরিদ আহম্মেদ

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফল ‘মধুবালা’ জাতের তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ডা. মোঃ শওকত হোসেন ভূইয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (ক্রপ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া।
স্বাগত বক্তব্যে দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভিন বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে উচ্চ মূল্যসম্পন্ন ফলের আবাদ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের লাভজনক কৃষিতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘মধুবালা’ জাতের তরমুজ প্রদর্শনী স্থাপন করা হয়েছে, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর বিশ্বাস বলেন, ফসলের বহুমুখীকরণ এবং উচ্চ মূল্যসম্পন্ন ফসলের আবাদ সম্প্রসারণ বর্তমান সময়ের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ‘মধুবালা’ জাতের তরমুজের উৎপাদন ও বাজারমূল্য উভয়ই আশাব্যঞ্জক। আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি অনুসরণ করে এ জাতের তরমুজ চাষ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী উন্নত প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা. মোঃ শওকত হোসেন ভূইয়া বলেন, টেকসই কৃষি নিশ্চিত করতে কৃষকদের কাছে লাভজনক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। উচ্চ মূল্য ফল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। মাঠ দিবসে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর