মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

“দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড” জিতল সুপারশপ স্বপ্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
“দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড” জিতল সুপারশপ স্বপ্ন


‘দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার জিতেছে দেশের অন্যতম বৃহৎ চেইন সুপারশপ স্বপ্ন। এটি এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০ নামেও স্বীকৃত। এএমএফ এর জুরিবোর্ডের সদস্যগণ কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ী নির্বাচিত করে ‘স্বপ্ন’কে।

রবিবার (৫ সেপ্টেম্বর) তেজগাঁও এলাকায় স্বপ্ন এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের হাতে তুলে দেন এএমএফের বাংলাদেশের প্রতিনিধি মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) এর সভাপতি আশরাফ বিন তাজ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এর নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অপারেশন ডিরেক্টর আবু নাসের, স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনীসহ অনেকে।

এই পুরস্কার প্রসঙ্গে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) এর সভাপতি আশরাফ বিন তাজ বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’। বিজ্ঞ ও শক্তিশালী একটি জুরি বোর্ডের প্রত্যেকের বিবেচনায় ‘দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতেছে ‘স্বপ্ন’, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ হিসেবে স্বীকৃত। স্বপ্নকে অনেক অভিনন্দন।

পুরস্কার গ্রহণের পর স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে আমাদের মনোনয়ন দেওয়ার জন্য মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার প্রাপ্তির সাথে সাথে আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেল।

উল্লেখ্য, ‘স্বপ্ন’ এর আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ২০১৬, ২০১৭, ২০১৮,২০১৯ ও ২০২০ সালের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ‘সুপারস্টোর’ বিভাগে টানা পাঁচবার পুরস্কার পেয়েছে। এর আগে ২০১৯ ও ২০২০ সালে পরপর দুই বছর সব ক্যাটাগরির মধ্যে দেশের প্রথম ১০টি ব্র্যান্ডের মধ্যে স্থান করে নেয় ‘স্বপ্ন’। এ ছাড়া সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর