রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন – কর্নেল একরামুল রাহাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ সময় দেখুন
ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন – কর্নেল একরামুল রাহাত

আহমদ বিলাল খান

শিক্ষার্থীদের সার্বজনীন মূল্যবোধের গুরুত্ব শিক্ষা দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, রাঙ্গামাটিতে যে, ধর্মীয় বৈচিত্র রয়েছে সেটাকে মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সকল ধর্মের মানুষের সাথে পাশাপাশি, মিলেমিশে বসবাস করতে পারে। শিক্ষার্থীদের এমন শিক্ষা দিবেন যাতে কোন ধরনের ধর্মীয় ভেদাভেদ তৈরি না হয়। তারা একসাথে থাকতে পারে এবং সকলের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসার অসহায় গরীব ও এতিম ছাত্রদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে রাঙ্গামাটিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। গত সপ্তাহে রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়াতে দুই শতাধিক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, বর্তমানে পানছড়িতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে এবং ডিসেম্বর মাসজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন বলেন, মাদরাসার জন্য কার্পেটের খুবই প্রয়োজন ছিল। এতিম ও অসহায় ছাত্রদের কষ্টের কথা বিবেচনা করে শীতবস্ত্র ও কার্পেট হাদিয়া করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন, মোঃ রমজান উদ্দিন। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর