বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নতুন অবতারে বিশ্বসুন্দরী! উইকেন্ডে ছোট মেয়ে আলিশার চুল কেটে দিচ্ছেন সুস্মিতা, ছবি ভাইরাল– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
নতুন অবতারে বিশ্বসুন্দরী! উইকেন্ডে ছোট মেয়ে আলিশার চুল কেটে দিচ্ছেন সুস্মিতা, ছবি ভাইরাল– News18 Bangla


#মুম্বই: শুধু চুল সুন্দর করে বাঁধতেই নয়, পটু হাত চালিয়ে সেটি কেটে হেয়ারকাটও দিতে পারেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)। সম্প্রতি সুস্মিতার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি অন্তত তেমনটাই জানান দিচ্ছে। ছবিতে দেখা গিয়েছে, শনিবারের ছুটির দিনে ছোট মেয়ে আলিশার (Alisah) চুল কেটে দিচ্ছেন মা সুস্মিতা। আর ছবিটি তুলে রেখেছে সুস্মিতার বড় মেয়ে রিনি (Renee)। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই স্বাভাবিক ভাবেই ভাইরাল। কারণ, বিশ্বসুন্দরীর ফিটনেস, সৌন্দর্যের পাশাপাশি এমন গুণও যে রয়েছে তা এতদিন অজানা ছিল ভক্তদের কাছে।

সুস্মিতা মেয়েকে চুল কেটে দেওয়ার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি ব্যস্ত? আলিশা আমাকে খুবই গুরুত্বপূর্ণ বানিয়ে তোলে মাঝে মাঝে। ওর তিন বছর বয়স থেকে আমিই ওর অফিশিয়াল হেয়ারড্রেসার। আমি যখন ওর চুল কাটতে গিয়ে গলদর্ঘম, তখন ও বসে বসে ধ্যান করছে। ওর এই আত্মবিশ্বাসকে ভালোবাসি।’ একইসঙ্গে বড় মেয়ে রিনিকে এমন একটি সুন্দর ছবি তোলার জন্য বাহবা দিতেও ভোলেননি মা সুস্মিতা। সঙ্গে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।

২৪ বছর বয়সে একক মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুস্মিতা সেন। জীবনের এই সিদ্ধান্তকে সেরার সেরা বলে থাকেন তিনি নিজেই। রিনির বয়স এখন ২১, আলিশার বয়স ১২। কাজের দিক থেকে কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে ‘আর্যা’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে সুস্মিতার সঙ্গে কাজ করেছেন চন্দ্রচূড় সিং, সিকান্দর খের, নমিক দাস, অঙ্কুর ভাটিয়ারা। শোবিজে বহুদিন পর এই সিরিজেই কামব্যাক করেছেন অভিনেত্রী।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের শিরোপা পেয়েছিলেন সু্স্মিতা সেন। এর পর ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবিতে বলিউডে পা রাখেন তিনি। এর পর একাধিক হিট ছবিতে পাজ করেছেন সুস্মিতা। তালিকায় রয়েছে, বিবি নম্বর ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া, তুমকো না ভুল পায়েঙ্গে, নো প্রবলেম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর