শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

নতুন ই-কমার্স লেটস গো মার্টের যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
নতুন ই-কমার্স লেটস গো মার্টের যাত্রা শুরু


নতুন ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে যাত্রা শুরু করলো লেট’স গো মার্ট। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে গত মঙ্গলবার (৫ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন লেট’স গো মার্ট’র চেয়ারম্যান মেজর (অব.) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

গোলাম মোস্তফা জানান, দেশের বাজারের আসা এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে। দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে যাতে ক্রেতারা সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে পণ্য পেতে পারে ‑ সে লক্ষ্যেই মানসম্মত পণ্যসম্ভার নিয়ে “লেট’স গো মার্ট”।

এছাড়াও সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, আমরা বিজনেস মডেলে দু’টি বিষয় নিয়ে এসেছি। একটি ক্যাশ অন ডেলিভারি। যেখানে আমরা মার্চেন্ট ও কর্পোরেট থেকে নগদ টাকায় পণ্য কিনে গ্রাহকের কাছে পৌঁছে দেব। অন্যটি, জিরো ওয়্যার হাউজ ও জিরো অ্যাডভান্স সিস্টেমে। যেখানে কোনও ধরনের পণ্য মজুদ করা হবে না এবং কোনও অগ্রীম টাকা নেওয়া হবে না।

উল্লেখ্য, লেট’স গো মার্ট’র সেবাগুলোর মধ্যে রয়েছে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা, মানসম্মত পণ্যের সমাহার, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ডেলিভারি করার সুযোগ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর