রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

নব্যার বদলে তাঁর বন্ধুদের প্রশংসা, শারীরিক ভাবে পছন্দ বয়সে বড় এই নায়িকাকে! রোম্যান্স প্রসঙ্গে বেশরম মীজান!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৫০ সময় দেখুন
নব্যার বদলে তাঁর বন্ধুদের প্রশংসা, শারীরিক ভাবে পছন্দ বয়সে বড় এই নায়িকাকে! রোম্যান্স প্রসঙ্গে বেশরম মীজান!


#মুম্বই: বলিউডে বয়সে বড় কারও সঙ্গে রোম্যান্স করতে হলে পছন্দের তালিকায় প্রথমেই থাকবেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সম্প্রতি এমনই জানালেন মীজান জাফরি (Meezaan Jaffrey)। তাঁর কথায়, বলিউডে কখনও যদি বড় কোনও অভিনেত্রীর সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স করতে হয়, তা হলে তিনি দীপিকার সঙ্গেই তা করতে চাইবেন। যদিও ছবির প্রেক্ষাপট ও গল্প এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Times Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে মীজানকে প্রশ্ন করা হয়, বিপরীতে বড় অভিনেত্রী থাকলে কাকে তিনি পছন্দ করবেন, উত্তরে অভিনেতা জানান, “দীপিকা পাডুকোন। আমার মনে হয় পুরোটাই নির্ভর করবে চরিত্র ও গল্পের উপর। যদি বড় কারও সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স করতে হয় গল্পের চাহিদায় তা হলে আমার কোনও সমস্যা নেই। আসলে সিনেমাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে সিনেমার গল্প নিয়ে ভাবতেই বেশি পছন্দ করব। পরে বাকি এগুলো ভাবা যাবে।” দীপিকা ছাড়াও মীজানের রোম্যান্সের পছন্দের দিক থেকে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), তারা সুতারিয়া (Tara Sutaria)-ও রয়েছেন তালিকায়।

বর্তমানে হাঙ্গামা ২ (Hungama 2) সিনেমায় কাজ করছেন তিনি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন অভিনেতা। জানান, তাঁর কো-স্টার শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) ও পরেশ রাওয়ালের (Paresh Rawal) সঙ্গে কাজ করতে প্রথমে ভয় পেয়েছিলেন, নার্ভাস ছিলেন। পরে সেই ভয় কাটে। তিনি বলেন, “শিল্পা অত্যন্ত মিষ্টি একজন অভিনেত্রী এবং খুবই সাপোর্টিভ।”

হাঙ্গামা ২-এ কাজের অভিজ্ঞতার কথা বলতে দিয়ে তিনি আরও বলেন, “যেহেতু এই দুজনই আমার থেকে অনেকটা সিনিয়র তাই আমি শুরুতে বেশি মিশতে পারিনি, নার্ভাস থাকতাম। আমি ভাবতাম তাঁদের সঙ্গে কথা কী ভাবে বলব, তাঁদের সঙ্গে সম্পর্ক কী ভাবে তৈরি হবে। মনে হত ক্যামেরার বাইরে কি তাঁরা আদৌ কথা বলবেন?পরে সে ভুল ভাঙে। শিল্পা এমন একজন মানুষ যিনি সব সময় তাঁর আশপাশের মানুষকে সদর্থক মনোভাবে দেখেন এবং তিনি থাকলে এনার্জিও পাওয়া যায়। তিনি যখন কাজ শুরু করলেন তখন থেকেই সেই ভয়টা কেটে গিয়েছিল।”

উল্লেখ্য, মীজান সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) প্রযোজনায় মলাল (Malaal) সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। পরবর্তী সিনেমা হাঙ্গামা ২। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী শুক্রবার থেকে দেখা যাবে Disney Hotstar-এ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর